কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্র হারিয়ে যাওয়ার ৭২ ঘন্টা পর বৃহস্পতিবার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা দু’জনেই ব্র্যাক স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণীর ছাত্র। উলিপুর পৌরসভার পূর্বশিববাড়ী পাখীমারার টারী গ্রামের একই পরিবারের তাইজুলের পুত্র আরিফুল (৫) ও এন্তাদুলের পুত্র শাহিন আলম (৬) প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকাল ৯টায় পার্শ্ববর্তী বিশ্বজিতের বাড়ীতে ব্র্যাক পরিচালিত স্কুলে যায়।
