বিশ্বনাথে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫১
সিলেটের বিশ্বনাথের নতুন বাজারে শুক্রবার রাতে বিস্কুট বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওসমানীনগর থানার তাজপুর এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ছুটে আসার পূর্বেই বেকারির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।