মাদারগঞ্জ উপজেলার চরনগর খালেকননেছা একাডেমী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ঐ বিদ্যালয়ের কয়েকশ’ ছাত্রছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন করে। বক্তব্য রাখেন আতাউর রহমান, তারেক আহমে্দ, ইউপি সদস্য শামছুল হক, সাবেক মেম্বার শফিউর ইসলাম চান, ছাত্রলীগের আহবায়ক বদরুল আলম স্বপন প্রমুখ।
