কোম্পানীগঞ্জ উপজেলায় হরতাল সমর্থকরা পিকেটিংয়ের সময় ছাত্রলীগের তিন নেতার হোণ্ডায় আগুন ধরিয়ে দেয়। এদিকে হরতাল-বিরোধীদের হাতে শিবিরের দুই কর্মী আহত হয়েছে। প্রকাশ, বৃহস্পতিবার হরতাল সমর্থকদের গাছের টুকরা ফেলে ব্যারিকেড সৃষ্টির সংবাদ পেয়ে ছাত্রলীগের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি জহিরুল ইসলাম তানবীর, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান ও বসুরহাট পৌর ৮নং ওয়ার্ড সভাপতি রুমেল তিন হোণ্ডাযোগে গিয়ে রাস্তার উক্ত গাছ সরানোর উদ্যোগ নেন। এ সময় হরতাল সমর্থকরা ছাত্রলীগের তিন নেতাকে ধাওয়া করে তাদের হোণ্ডায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
