মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যার এজহারভুক্ত আসামি পেরেশানকে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার জেলা যুবলীগের সভাপতিসহ ৩ নেতার নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এদিকে মরহুমের পরিবারের উদ্যোগে নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম জানান, আটক শহিদুল ইসলাম পেরেশানের জন্য ৯ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিপুলের পরিবারের উদ্যোগে বিপুলের নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
