বিড়ির আগুনে ঈশ্বরদীতে ৫০ বিঘার আখ পুড়ে ছাই

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
বিড়ির আগুনে ঈশ্বরদীতে ৫০ বিঘা জমির আখ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকেলে ঈশ্বরদীর মোকারামপুর ও আড়কান্দি মাঠে আখের জমিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঈশ্বরদী দমকল বাহিনী সূত্র জানায়, বিড়ির আগুন হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় ৫০ বিঘা জমির আখ পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা বিড়ি খেয়ে জমিতে আগুনসহ মোথা ছুঁড়ে ফেলায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।