সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি
সুনামগঞ্জ প্রতিনিধি \ ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা রমা দাস ও সাধারণ সম্পাদক হয়েছেন জুবের আহমদ অপু।
কাশিয়ানীতে জামায়াতের আমীর গ্রেফতার
কাশিয়ানী সংবাদদাতা \ কাশিয়ানী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ কাউছার আলীকে বৃহস্পতিবার কাশিয়ানী থানা পুলিশ গ্রেফতার করেছে। কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াতের সদস্যরা গোপন মিটিং করে হরতাল নৈরাজ্য সৃষ্টি করতে পারে সন্দেহে কাশিয়ানী উপজেলা জামায়াতের আমীর মোঃ কাউছার আলীকে বৃহস্পতিবার গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
মদনে পুরস্কার বিতরণ
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ বুধবার মদন উপজেলার আলহাজ্ব মোজাফ্ফর আহমেদ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলহাজ্ব মোজাফ্ফর আহমেদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ শামসুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাওলানা বাহাছ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আফিল উদ্দিন আকন্দ।
হাজীগঞ্জে ভুল চিকিত্সায় শিশুর মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতাল শাহমিরান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশু বিশেষজ্ঞ ডাঃ সুবীর শাহর ভুল চিকিত্সায় ৪ বছরের শিশু নুসরাত জাহান খালেদার মৃত্যু হয়েছে। শিশু বিশেষজ্ঞ ডাঃ সুবীর সাহা শিশুটিকে দেখে একটি ইনজেকশন দেয়। তার কিছুক্ষণ পর শিশুটি কাঁপানি দিয়ে মৃত্যুবরণ করে। শিশু মৃত্যুর পর আত্মীয়-স্বজনরা হাসপাতালে হট্টোগোল করে।
গোপালপুর আওয়ামী লীগের কাউন্সিল
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নয় বছর পর গোপালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার সূতি ভি এম পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। পরে আব্দুল হালিমুজ্জামান তালুকদার সভাপতি এবং সাইফুল ইসলাম সুরুজ সম্পাদক নির্বাচিত হন।
আড়াইহাজারে দুই ডাকাত গ্রেফতার
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজরে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা পুলিশ জেলার বন্দর এলাকা থেকে ্এদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মরদাসাদী গ্রামের রহমানের ছেলে মান্নান (৩২) ও সরুজ মিয়ার ছেলে নাছির (৩০)। এদের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় ৭/৮টি করে মামলা রয়েছে।
করিমগঞ্জে মহিলা ইউপি সদস্য গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা \ করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) সদস্য জাকিয়াকে (৩০) ইউপি কার্যালয়ে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অপর এক ইউপি সদস্যকে ছুরি মারতে উদ্যত হলে তাকে আটক করে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।৭
কুমিল্লায় আবাসন মেলা উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি \ গতকাল শুক্রবার কুমিল্লার কোটবাড়ি সড়কের পাশে দৌলতপুর এলাকায় ইনসাফ আবাসন মেলা উদ্বোধন করা হয়েছে। ইনসাফ হাউজিং এ-ডেভেলপারস্ ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা আয়োজন করে।
দুর্গাপুরে রাশিমনি স্মৃতি মেলা
নেত্রকোনা প্রতিনিধি \ টংক প্রথা ও জমিদারি প্রথা উচ্ছেদ আন্দোলনের অন্যতম নেত্রী হাজংমাতা রাশিমনির ৬৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার থেকে দুর্গাপুরের সীমান্তবর্তী বহেড়াতলী গ্রামে ৫ দিনব্যাপী রাশিমনি মেলা শুরু হয়েছে। কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৫ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন নারী নেত্রী কুমুদিনী হাজং।
সিরাজদিখানে অপহূত শিশু উদ্ধার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখানে অপহরণের একদিন পর শিশু সাজ্জাদকে (৬) স্থানীয় তালতলা বাজার থেকে বুধবার উদ্ধার করেছে এলাকাবাসী। সে উপজেলার বয়রাগাদী গ্রামের শিপন বেপারীর ছেলে। অপহূত শিশু সাজ্জাদের দেয়া তথ্যমতে প্রতিবেশী অপহরণকারী রিদয়কে বৃহস্পতিবার তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
লোহাগাড়ায় শিক্ষকদের সংবর্ধনা
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পাবলিক হলে ৩১ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া ৩৩ জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ১০০ জন সদস্য জাতীয়করণকৃত শিক্ষকদের বরণ ও ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
মতলবে শিক্ষার্থীদের সংবর্ধনা
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। চরকালিয়া স্কুল মাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৫২ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বোদায় শিশুসন্তানসহ গৃহবধূ নিখোঁজ
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ শিশু সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হবার ১১ দিনেও সন্ধান পাওয়া যায়নি। ২২ জানুয়ারি এগার মাসের শিশু সন্তান রুপালীসহ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়, পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের লক্ষ্মী চন্দ্র বর্মনের স্ত্রী প্রতিমা রায়। এ ঘটনায় বোদা থানায় জিডি করা হয়েছে।
রায়পুরায় বিএডিসির বীজ কার্যক্রম চালুর দাবি
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ দেশের অন্যতম বৃহত্ উপজেলা রায়পুরার ২৪টি ইউনিয়নের শতকরা ৯৫ ভাগ পরিবারের আয়ের প্রধান উত্স কৃষি। কৃষিনির্ভর এ বৃহত্ উপজেলার চরাঞ্চলের ৮ ইউনিয়নসহ অন্যান্য এলাকার কৃষকদের কৃষি বীজ সরবরাহের জন্য রায়পুরায় নেই বিএডিসির কোন কার্যক্রম। ফলে হয়রানির শিকার হচ্ছে কৃষকরা।
জগন্নাথপুরে শিক্ষা উপকরণ বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে আলহাজ্ব আজমানউল্ল্যা ট্রাস্টের উদ্যোগে উপজেলার রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার উদ্যোগে স্থানীয় বাসিন্দা স্পেন প্রবাসী হারুন রশিদকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়।
