আজ শনিবার জাতীয় ছাত্র সমাজের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থ পার্টি সেন্টারে সকাল ১০টায় জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দেশের বিরাজমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে। সভায় জাতীয় ছাত্র সমাজের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য দলের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি
