শোক সংবাদ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৪
মো. আখতারুজ্জামান বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর উপ-ব্যবস্থাপক, হিসাব মো. আখতারুজ্জামান (৫৫) গত ২৮ জানুয়ারি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তাকে নিজ বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালুরচর গ্রামে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক ছেলে রেখে গেছেন। আশালতা বোস গণফোরাম কেন্দ্রীয় কমিটির কৃষি সম্পাদক নৃপেন ঘোষের মাতা আশালতা বোস (৯৫) বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের ইলচিয়া গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন। লুত্ফর রহমান চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রামচন্দ্রপুর গ্রামের লুত্ফর রহমান (৪৮) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন।