ছিলেন দেহরক্ষী দলের উপপ্রধান। সেখান থেকে জীবনের পথে নাটকীয় মোড় নিয়ে হয়ে গেছেন দেশের রানি। ঘটনাটি থাইল্যান্ডের। থাই রাজা মহা ভাজিরালংকর্ন গোটা দেশের মানুষকে চমকে দিয়ে বিয়ে করেছেন তার বডিগার্ডকে। নতুন রানি সুথিদা তিদজাই একসময় ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট হিসেবে চাকরি করেছেন। ২০১৪ সালে রাজা ভাজিরালংকর্ণ তাকে ব্যক্তিগত রক্ষী দলের ডেপুটি কমান্ডার হিসেবে নিয়োগ করেন। ধীরে ধীরে প্রণয়, সেখান থেকে পরিণয়।
