প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার দুপুর আড়াইটায় কামরাঙ্গীরচর কোম্পানিঘাট ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এর আগে তিনি খোলামুড়া-কামরাঙ্গীরচর সেতু, হাসপাতাল, একটি মাধ্যমিক এবং তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ পুলিশ বাহিনীর জন্য গাড়ি প্রদান করবেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রধানমন্ত্রীর এই জনসভায় যোগদানের জন্য সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন।
