শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সেগুনবাগিচার নিজস্ব ভবনে গতকাল শুক্রবার শুরু হওয়া জাতীয় আনন্দ মেলা ২০১৩ নামে ট্রেনিং ক্যাম্প শেষ হচ্ছে আজ। এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের মেলার শাখা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আনন্দ মেলা চলাকালে তারা শরীরচর্চা, সংগীতচর্চাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে। আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেলার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অপসোনিন গ্রুপের হেড অব এইচ আর ড. সায়েম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আনন্দ মেলার ক্যাম্প অধ্যক্ষ বিশিষ্ট মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল।-প্রেস বিজ্ঞপ্তি
