একাত্তরের ঘাতকদের বাঁচাতে জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে রাজধানীর ২৭ থানা ইউনিটে আজ শনিবার বিকাল ৪টা ১ মিনিটে একযোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন। আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে রাজধানীর ২১ থানা ইউনিটে একই সঙ্গে অনুরূপ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ কর্মসূচি সফল করতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
