জ্ঞানস্তর
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ খিলক্ষেত, ঢাকা এর একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয় প্রথমপত্রে কর্মীসংস্থান অধ্যায় পাঠদান শেষে শ্রেণিশিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগ করে উক্ত অধ্যায় থেকে শ্রেণিকক্ষে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। চারটি গ্রুপের মধ্যে চামেলি গ্রুপের দলনেতা নাছরিন আক্তার এবং শামীমা, মল্লিকা, মিলি, সুমি, মৌসুমী, সেলিনা, ইভা, আয়েশা এবং কামিনী গ্রুপের দলনেতা তাহমিনা আক্তার এবং ফারিহা কামাল, মুনমুন, নুপুর, শারমিন শেলী, রোজিনা, তাসলিমা, নারগিস, সুমাইয়া, এবং শিমুল গ্রুপর দলনেতা ফারুক হোসেন এবং আবু সাঈদ, সুমন, আল-আমিন, হাসান, সাদ্দাম, জাফর, রিপন এবং দোয়েল গ্রুপের দলনেতা ইউসূফ আলী এবং মেহেদী, রেজাউল, সজীব, নূরুল হুদা, ওমর ফারুক । তারা সকলে মিলে মোট ৪৫ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই বের করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হয় । পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যায়। তাদের এই অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. কবির হোসেন ( সুজন)
নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হবে।
অধ্যায়-৪ (ব্যবস্থাপনা অংশ)
কর্মীসংস্থান
০১. স্টাফিং অর্থ কী ?
উত্তর: স্টাফিং অর্থ কর্মীসংস্থান।
০২. কর্মীসংস্থান কী ?
উত্তর: একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কি ধরনের কত সংখ্যক কর্মীর প্রয়োজন তা নির্দিষ্টকরণ, সেই অনুযায়ী যথাযথ উত্স যাচাই করে তা থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী প্রশিক্ষণ এবং তাদের যথাযথভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকেই কর্মীসংস্থান বলে।
০৩. কর্মী সংগ্রহ কী ?
উত্তর:কর্মী সংগ্রহ এমন একটি প্রক্রিয়া যেখানে সম্ভাবনাময় সর্বোচ্চ সংখ্যক কর্মীকে খুঁজে বের করে তাদেরকে প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করতে উত্সাহিত করা।
০৪. কর্মী নির্বাচন কী ?
উত্তর:কর্মী নির্বাচন এমন একটি প্রক্রিয়া যেখানে সম্ভাবনাময় সর্বোচ্চ সংখ্যক কর্মীকে খুঁজে বের করে তাদেরকে প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করতে উত্সাহিত করা এবং আবেদনকৃত ব্যক্তিদের মধ্যে থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে যাচাই করে নির্বাচন করা।
০৫.কর্মী সংগ্রহের উত্স কয়টি ?
উত্তর: কর্মী সংগ্রহের উত্স দুইটি।
০৬. অভ্যন্তরীণ উত্স কী ?
উত্তর: প্রতিষ্ঠানের কর্মে নিয়োজিত কর্মীদের মধ্য থেকে বা তাদের মাধ্যমে প্রতিষ্ঠানে কোন কর্মী নিয়োগ করা হলে এই উত্সকে অভ্যন্তরীণ উত্স বলে।
০৭.বাহ্যিক উত্স কী ?
উত্তর: অভ্যন্তরীণ উত্স ছাড়া অন্য যে কোন উত্স হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উত্স বলে।
০৮.বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী নিয়োগ কোন উেসর অন্তর্গত ?
উত্তর: বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী নিয়োগ বাহ্যিক উেসর অন্তর্গত।
০৯.কর্মী নিয়োগ কী ?
উত্তর: কর্মী নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং খোঁজ খবর নেওয়ার পর যখন কোন নির্দিষ্ট ব্যক্তিকে পূর্ব নির্ধারিত কোন পদে নিয়োগ দানের সিদ্বান্ত গৃহীত হয় তখন তা কার্যকর করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে কর্মী নিয়োগ বলে।
১০. পদোন্নতির ভিত্তি কয়টি ?
উত্তর: পদোন্নতির ভিত্তি তিনটি।
১১.জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি কী ?
উত্তর: নিম্নতর পদ থেকে অপেক্ষাকৃত উচ্চতর পদে কাউকে পদোন্নতির ক্ষেত্রে যদি চাকুরীর মেয়াদ বিবেচনায় নির্বাচন করা হয় তবে তাকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি বলে।
১২.প্রশিক্ষণ কী ?
উত্তর: প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নিকট থেকে স্বেচ্ছায় সাধ্যমত কাজ পাওয়ার লক্ষ্যে হাতে নাতে কাজ শিখানোকে প্রশিক্ষণ বলা হয়।
১৩. কাজের মাধ্যমে প্রশিক্ষণ কী ?
উত্তর: যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন কর্মী বা নির্বাহী কাজের সাথে সম্পৃক্ত থেকে বা কার্য চলাকালে উর্ধ্বতনের অধীনে থেকে কাজ সম্পর্কে হাতে নাতে জ্ঞান অর্জনের সুযোগ পায় তাকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ বলে।
১৪. কাজের বাহিরে প্রশিক্ষণ কী ?
উত্তর: যে প্রশিক্ষণ পদ্বতিতে কর্মীদেরকে কর্মক্ষেত্রের বাহিরে সুন্দর ও নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কাজের বাহিরে প্রশিক্ষণ বলে।
১৫.কর্মীসংস্থান প্রক্রিয়ার অত্যন্ত ঘনিষ্ট পদক্ষেপ কী ?
উত্তর: অত্যন্ত ঘনিষ্ট পদক্ষেপ কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচন।
১৬. কর্মীসংস্থানের কোন কাজের ফলে প্রতিষ্ঠানের আর্থিক দায় দায়িত্বের সৃষ্টি হয় না?
উত্তর: কর্মী সংগ্রহ কাজের ফলে আর্থিক দায় দায়িত্বের সৃষ্টি হয় না।
১৭. কর্মী সংগ্রহ কোন ধরনে কাজ ?
উত্তর: কর্মী সংগ্রহ একটি ইতিবাচক কাজ।
১৮. কর্মী নির্বাচন কোন ধরনের কাজ ?
উত্তর: কর্মী নির্বাচন একটি নেতিবাচক কাজ।
১৯. কর্মীসংস্থানে কর্মী সংগ্রহের পরবর্তী কাজ
কোনটি ?
উত্তর: কর্মী সংগ্রহের পরবর্তী কাজ কর্মী নির্বাচন।
২০.প্রাথমিক নির্বাচন কী ?
উত্তর: লিখিত পরীক্ষা বা সাক্ষাত্কার বা উভয়ের ভিত্তিতে কোন কর্মীকে যোগ্য বলে বিবেচনা করা হলে তাকে প্রাথমিক নির্বাচন বলা হয়।
