প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩১
বাংলাদেশ ও বিশপরিচয় আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস দ্বিতীয় অধ্যায়; আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন এক কথায় উত্তর ১. বাংলায় ইংরেজরা কেন এসেছিল? উত্তর: বাণিজ্য করতে। ২. পলাশী যুদ্ধ কত সালে হয়? উত্তর: ১৭৫৭ সালে। ৩. পলাশী যুদ্ধ জুন মাসের কত তারিখে হয়? উত্তর: ২৩। ৪. ইংরেজরা কত বছর শাসন করে? উত্তর: দুশো বছর। ৫. সিরাজউদ্দৌলা কে ছিলেন? উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব। ৬. সিরাজউদ্দৌলা আলিবর্দী খাঁর কে ছিলেন? উত্তর:দৌহিত্র। ৭. আলিবর্দী খাঁর মৃত্যু হয় কত সালে? উত্তর: ১৭৫৬ সালে। ৮. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাব হন? উত্তর: ২২ বছর বয়সে। ৯. ঘসেটি বেগম সিরাজদ্দৌলার কে ছিলেন? উত্তর: বড় খালা ১০. ইংরেজদের বাণিজ্য সংস্থার নাম কি ছিল? উত্তর: বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১১. পলাশী যুদ্ধ হয় কোন স্থানে? উত্তর:পলাশী নামক স্থানে। ১২. পলাশী যুদ্ধে মীর জাফর কি করেছিল? উত্তর: বিশ্বাসঘাতকতা। ১৩. মীর কাসিম কেমন লোক ছিল? উত্তর:স্বাধীনচেতা। ১৪. মীর কাশিমের সাথে ইংরেজদের কতবার যুদ্ধ হয়? উত্তর:দু’বার। ১৫. বক্সারের যুদ্ধ কত সালে হয়? উত্তর: ১৭৬৪ সালে। ১৬. কোম্পানির প্রথম শাসনকর্তার নাম কি? উত্তর: লর্ড ক্লাইভ। ১৭. ১৮৫৭ সালে কোন বিপ্লব হয়? উত্তর: সিপাহি বিপ্লব। ১৯. ভারত ও পাকিস্তান কত সালে বিভক্ত হয়? উত্তর: ১৯৪৭ সালে। ২০. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কি? উত্তর: ‘ভাগ কর শাসন কর’ নীতি। ২১. ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কি ছিল? উত্তর:শোষণ ও নিজেদের লাভ। ২২. ১৭৭০ সাল কি নামে পরিচিত? উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর। ২৩. বাংলার মানুষ ইংরেজদের আমলে কেমন ছিল? উত্তর: কৃষক ও দরিদ্র। ২৪. ইংরেজদের শাসনকালে কোন শিক্ষার প্রচলন ঘটে? উত্তর: ইংরেজি শিক্ষার। ২৫. বাংলায় নবজাগরণ ঘটে কত শতকে? উত্তর: উনিশ শতকে। ২৬. বাঁশের কেল্লা কার তৈরি? উত্তর: তিতুমীরের। ২৭. তিতুমীর কোন জেলায় জন্মগ্রহণ করেন। উত্তর: চব্বিশ পরগনায়। ২৮. নারকেলবাড়িয়া কার গ্রাম? উত্তর:তিতুমীরের। ২৯. তিতুমীর কিভাবে মারা যান? উত্তর: যুদ্ধরত অবস্থায়। ৩০. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কি ছিল? উত্তর: ভারতবর্ষকে আলাদা করা। ৩১. সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দেন? উত্তর: মঙ্গল পাণ্ডে। ৩২. মঙ্গলপাণ্ডে কি ছিলেন? উত্তর:সিপাহি। ৩৩. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? উত্তর: ঢাকায়। ৩৪. বাংলার সিপাহিদের কোথায় ফাঁসি দেয়া হয়? উত্তর:ঢাকার বাহাদুর শাহ পার্কে। ৩৫. ১৮৮৫ সালে কোন রাজনৈতিক দল গঠিত হয়? উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস। ৩৬. বাংলা ভাগ হয় কত সালে? উত্তর: ১৯০৫ সালে। ৩৬. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? উত্তর: ১৯১১ সালে। ৩৭. মুসলিম লীগের আত্মপ্রকাশ হয় কত সালে? উত্তর:১৯০৬ সালে। ৩৮. প্রীতিলতা অভিযান করেছিলেন কাদের বিরুদ্ধে? উত্তর: ইংরেজদের বিরুদ্ধে। ৩৯. নারী জাগরণের অগ্রদূত কে? উত্তর: বেগম রোকেয়া।