কর্মমুখি শিক্ষা

এসএসসি (ভোক) পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩২
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়াকিল আহাম্মেদ জুনিয়র ইনস্ট্রাকটর হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়পযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোক) এর বিভিন্ন কর্মমুখি বিষয়ের মধ্যে তেমনি একটি বিষয় হচ্ছে “জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস”। এ বিভাগে কর্মমুখি শিক্ষার বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হবে। এসএসসি(ভোক)-২০১৩ পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আজ তোমাদের জন্য ‘ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য় পত্র)’ এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যা পরীক্ষায় আসতে পারে। ২০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে , সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১। ক্যাপাসিটর এর কাজ কী ? ২। ক্যাপাসিটেন্স এর একক কী ? ৩। কোন সংযোগে সমতুল্য ক্যাপাসিটেন্স এর মান বেড়ে যায় ? ৪। সেল কী ? ৫। সেল কত প্রকার ও কী কী ? ৬। প্রাইমারি সেল কাকে বলে ? ৭। সেকেন্ডারি সেল কাকে বলে ? ৮। সেলের প্যারালাল সংযোগ কেন করা হয় ? ৯। সেলের সিরিজ সংযোগ কেন করা হয় ? ১০।ব্যাটারির ক্যাপাসিটি কাকে বলে ? ১১। ব্যাটারির রেটিং কীভাবে লেখা হয় ? ১২। লিডঅ্যাসিড ব্যাটারিতে ইলেকট্রোলাইট হিসেবে কী ব্যবহূত হয় ? ১৩। মোটর গাড়ি চালু করতে কোন ব্যাটারি ব্যবহূত হয় ? ১৪। সেকেন্ডারি সেলের অসুবিধা কী ? ১৫। ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কী ব্যবহূত হয় ? ১৬।প্রতিটি ড্রাই সেলের ইএমএফ কত ? ১৭। ড্রাই সেলর অসুবিধা কী ? ১৮। ড্রাই সেলের ইলেকট্রোড হিসেবে কী ব্যবহূত হয় ? ১৯। সেল আবিষ্কার করেন কে ? ২০। সাধারণ সেলের ক্রটি লিখ। ২১। সেলের ইএমএফ কিসের ইপর নির্ভর করে ? ২২। সৌর শক্তি ব্যবহারে সীমাবদ্ধতা কী ? ২৩। সোলার প্যানেলের কাজ কী ? ২৪। সৌর শক্তির কাকে বলে ? ২৫। সোলার সিস্টেম এর চার্জ কোথায় জমা থাকে ? ২৬। চার্জ কন্ট্রোলার এর কাজ কী ? ২৭। ইন্ডাকট্যান্সের একক কী ? ২৮। সাবস্টেশন এর কাজ কী ? ২৯। সার্কিট ব্রেকার কী ? ৩০। সার্কিট ব্রেকারের কাজ কী ? ৩১। ELCB এর পূর্ণ নাম কী ? ৩২। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার এর কাজ কী ? ৩৩। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ব্যবহারের সুবিধা কী ? ৩৪। এয়ার সার্কিট ব্রেকার কী ? ৩৫। সার্কিট ব্রেকারে ওয়েলের কাজ কী ? ৩৬। রিলের কাজ কী ? ৩৭। অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহূত তেলের গুণাবলী লেখ। ৩৮। রীলেকে কার্যকরী করতে বিদ্যুত্ এসি না ডিসি ? ৩৯। লাইটনিং কী ? ৪০। লাইটনিং অ্যারেস্টার এর কাজ কী ? ৪১। থার্মোস্ট্যাট এর কাজ কী ? ৪২। হিটারে বেস প্লেট এর কাজ কী ? ৪৩। হীটিং এলিমেন্ট কী ? ৪৪। হিটারে হীটিং এলিমেন্ট কিসের তৈরি ? ৪৫। বৈদ্যুতিক হিটারে তাপমাত্রা নিয়ন্ত্রনে কী ব্যবহূত হয় ? ৪৬। বৈদ্যুতিক ইস্ত্রিতে থার্মোস্ট্যাট এর কাজ কী ? ৪৭। ইস্ত্রিতে অপরিবাহি হিসেবে কী কী ব্যবহূত হয় ? ৪৮। বৈদ্যুতিক কেটলিতে থার্মোস্টেট এর কাজ কী ? ৪৯। বৈদ্যুতিক কোকারে কয়টি হীটিং এলিমেন্ট থাকে ? ৫০।তাপমাত্রা নিয়ন্ত্রণে রেফ্রিজারেটরে কী ব্যবহার করা হয় ? ৫১। রেফ্রিজারেটর কী ? ৫২। মাইক্রোওয়েব ওভেনে ব্লোয়ার মোটরের কাজ কী ? ৫৩। মাইক্রোওয়েব ওভেনে রান্নার কাজে কোন ধরনের এনার্জি ব্যবহূত হয় ? ৫৪। রিলে কাকে বলে ? ৫৫। ভোল্টেজ স্ট্যাবিলাইজার এর কাজ কী ? ৫৬। ইভারর্টার এর কাজ কী ? ৫৭। UPS এবং IPS পূর্ণ নাম লিখ ? ৫৮। UPS এবং IPS কাজ কী ? ৫৯। হীট রিফ্লেক্টর এর কাজ কী ? ৬০। ফ্যারাডের বৈদ্যুতিক চুম্বকীয় আবেশ সূত্রের সমীকরণ লিখ । কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮ [email protected]