প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত মঙ্গলবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য রসায়নবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়।
আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (সাধারণ বিজ্ঞান)
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
নিচের ছকে তিনটি দেশ A, B ও C এর জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়া আছেঃ
সময়সীমা A B C
১ ডিসেম্বর ২০১০ জনসংখ্যা
= ৫ কোটি জনসংখ্যা
= ৬ কোটি জনসংখ্যা
= ৭ কোটি
১ জুন ২০১০ – ৩১ মে ২০১১ স্থূল জন্মহার
= ২৩.৭৫
স্থূল মৃত্যুহার
= ২৩
বহিরাগমন হার
= ৩
বহির্গমন হার
= ৩.৫ স্থূল জন্মহার
= ২৭
স্থূল মৃত্যুহার = ২৬.২০
বহিরাগমন হার = ২.২৫
বহির্গমন হার = ৩ স্থূল জন্মহার
= ২১
স্থূল মৃত্যুহার
= ২০.৭৫
বহিরাগমন হার
= ১.২৫
বহির্গমন হার
= ১
ক. স্থুল জন্মহার কাকে বলে?
খ. স্থূল জন্মহার স্থূল মৃত্যুহার থেকে বেশি হলেই কি একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে, ব্যাখ্যা করো।
গ. ১ জুন ২০১০ থেকে ৩১ মে ২০১১ সময়ে কোন দেশটির জীবন্ত শিশু জন্মানোর সংখ্যা সবচেয়ে বেশি, ব্যাখ্যা করো।
ঘ. “জনসংখ্যা বৃদ্ধির শূন্য হার বজায়ে উক্ত তিনটি দেশের মধ্যে B সবচেয়ে ভাল অবস্থায় এবং A সবচেয়ে খারাপ অবস্থায় আছে।” - উক্তিটি বিশ্লেষণ করো।
নমুনা উত্তর
ক. কোনো বছরে মোট জীবন্ত শিশু জন্মের সংখ্যা এবং সেই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যার অনুপাতকে স্থূল জন্মহার বলে।
খ. কোনো দেশের স্থূল জন্মহার স্থূল মৃত্যুহারের পাথর্ক্যকে বলা হয় ঐ দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। কোনো দেশের স্থূল জন্মহার স্থূল মৃত্যুহারের তুলনায় বেশি হলে স্বাভাবিক কারণে ঐ দেশের জনসংখ্যা বাড়তে পারে। কিন্তু কোনো দেশের জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি আরও একটি কারণে হতে পারে। সেটি হলো দেশান্তর। দেশান্তর হলো বহিরাগমন ও বহির্গমনের পার্থক্য। কোনো দেশের বহিরাগমন বহির্গমনের চেয়ে কম হলে বুঝা যায় অন্যদেশ থেকে যত সংখ্যক লোক আসে তার চেয়ে বেশি সংখ্যক লোক বাহিরে চলে যায়। এইক্ষেত্রে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বেশি হলেও মোট জনসংখ্যা কমতেও পারে।
ঘ.A দেশের স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার যথাক্রমে ২৩.৭৫ ও ২৩।
A দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (২৩.৭৫ – ২৩) = ০.৭৫
আবার বহিরাগমন হার ও বহির্গমন হার যথাক্রমে ৩ ও ৩.৫
সুতরাং নিট দেশান্তর হার = (৩ – ৩.৫) = – ০.৫
যেহেতু বহির্গমন হার বেশি তাই, জনসংখ্যার বৃদ্ধির হার হবে = (০.৭৫ – ০.৫) = ০.২৫
B দেশের স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার যথাক্রমে ২৭ ও ২৬.২০।
B দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (২৭ – ২৬.২০) = ০.৮০
আবার বহিরাগমন হার ও বহির্গমন হার যথাক্রমে ২.২৫ ও ৩
সুতরাং নিট দেশান্তর হার = (২.২৫ – ৩) = – ০.৭৫
যেহেতু বহির্গমন হার বেশি তাই, জনসংখ্যার বৃদ্ধির হার হবে = (০.৮০ – ০.৭৫) = ০.০৫
C দেশের স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার যথাক্রমে ২১ ও ২০.৭৫।
C দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (২১ – ২০.৭৫) = ০.২৫
আবার বহিরাগমন হার ও বহির্গমন হার যথাক্রমে ১.২৫ ও ১
সুতরাং নিট দেশান্তর হার = (১.২৫ – ১) = ০.২৫
যেহেতু বহিরাগমন হার বেশি তাই, জনসংখ্যার বৃদ্ধির হার হবে = (০.২৫ + ০.২৫) = ০.৫০
এইক্ষেত্রে তিনটি দেশের মধ্যে কোনোটিরই জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য নয়। তবে, B দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম (০.০৫), যা প্রায় শূন্যের কাছাকাছি। আবার, C দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি (০.৫০)।
তাই বলা যায়, প্রদত্ত উক্তিটি পুরোপুরি সত্য নয়। জনসংখ্যা বৃদ্ধির শূন্য হার বজায়ে উক্ত তিনটি দেশের মধ্যে B সবচেয়ে ভাল অবস্থায় থাকলেও C সবচেয়ে খারাপ অবস্থায় আছে, A নয়।
আজকের সৃজনশীল প্রশ্ন (রসায়ন বিজ্ঞান)
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
পর্যায় সারণির একটি গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ও পারমাণবিক ব্যাসার্ধ নিম্নে দেয়া হলোঃ
মৌল ইলেকট্রন বিন্যাস পারমাণবিক ব্যাসার্ধ
F 2, 7 0.71
Cl 2, 8, 7 0.99
Br 2, 8, 18, 7 1.14
I 2, 8, 18, 18, 7 1.33
ক. পর্যায় সারণিতে হ্যালোজেনসমূহ কোন গ্রুপে অবস্থিত?
খ. ছকে প্রদত্ত মৌলসমূহ কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠন করে, ব্যাখ্যা কর।
গ. জেনন (Xe ) এর প্রোটন সংখ্যা আয়োডিনের তুলনায় 1 বেশি হলে এর ইলেক্ট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণিতে এর অবস্থান নির্ণয় কর।
ঘ. ছকে প্রদত্ত মৌলসমূহের রাসায়নিক সক্রিয়তা পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে কমে যায় — উদাহরণসহ ব্যাখ্যা কর।
প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং মঙ্গলবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।
তোমাদের মতামত
এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায়
ইমেইল:[email protected]
মোবাইল :01681035797
