আজ ২১ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২১ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৩ ও ৪। শুভবার:রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন:পোখরাজ ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি:কর্তৃত্বপরায়ণ ও উচ্চাভিলাষী। দায়িত্ব গ্রহণে আপনি ভয় পান না। আপনার দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর কাছে প্রতিদ্বন্দ্বী পরাভূত হবে। আপনার সাফল্যের পথ হবে প্রশস্ত। আপনি বুদ্ধিমান, নিজের পরিকল্পনা অনুসারে জীবনপথে ধীরে অগ্রসর হোন, প্রাথমিক বাধা এলেও অনুকূল্য আপনি পাবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী জেমস মিচেনার, চীনা সাহিত্যিক লাওশি, মরগান ফেয়ার চাইল্ড, সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদ, রাজশেখর বসু, পুর্ণেন্দু পত্রী।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। আজ কাওকে কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্য ভালো করে যাচাই করে নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চাকরিপ্রার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। এ ব্যাপারে আজ আপনাকে ভাগ্য সহায়তা করতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পরীক্ষার্থীদের ভালো ফলাফল আশা করা যায়। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। পারিবারিক কোন কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয়বৃদ্ধির আশংকা আছে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কোন বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। নতুন বন্ধু লাভের যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগে লাভবান হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে দেখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ দাম্পত্য শান্তি নষ্ট হতে পারে। পারিবারিক পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করুন। অংশীদারী ব্যবসা খুব একটা ভালো যাবে না। পার্টনারের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোন কাজের জন্য সমালোচিত হতে পারেন। সমালোচনাকে পাত্তা দেয়া ঠিক হবে না। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দুঃচিন্তা পরিহার করলে ভালো করবেন। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। তারা আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে। যোগ্যতা প্রমাণ দেয়ার সুযোগ পাবেন। গবেষণা অথবা সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ সামগ্রিকভাবে দিনটি ভালো নাও যেতে পারে। মানসিক চাপে পড়তে পারেন। উদ্বেগ ও উত্কণ্ঠা পরিহার করে চলার চেষ্টা করুন। অসংযত হওয়া ঠিক হবে না। ব্যয় কমাতে পারলে ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কোন আত্মীয় আপনার সহানুভূতি চাইতে পারে। সম্ভব হলে সাহায্য করুন। অকারণে শত্রু সৃষ্টি হওয়ার আশংকা আছে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি শুভ। অনাদায়ী টাকা আজ নাও পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ আছে। কষ্টসহিষ্ণুতার জন্য আজ ভালো কিছু আশা করতে পারেন। শরীর মোটামুটি ভালো যাবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ গবেষণামূলক কাজে সাফল্য আসতে পারে। সম্মান ও স্বীকৃতি লাভের সম্ভাবনা আছে। প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। বাড়িতে কারো জন্য অশান্তি সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। চাকরিতে কোন ধরনের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা আশা করতে পারেন।
