গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৯
উঁচু ঢেউয়ের সাথে পাল¬া দিয়ে কিংবা ফুঁসে ওঠা কোনো ঢেউয়ের বুক চিরে সার্ফিং চালিয়ে যাওয়া কোনো সার্ফারের জন্যই সহজ কোনো কাজ নয়। তবে এ ধরনের উঁচু ঢেউকে যিনি রীতিমতো ছেলেখেলা বানিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি হলেন আমেরিকার এক্সট্রিম সার্ফার গ্যারেট ম্যাকনামারা। ২০১১ সালের নভেম্বর মাসে পর্তুগালের নাজারে উপকূলে ৭৮ ফুট উঁচু ঢেউয়ের মাঝে সার্ফিং করেই গিনেজ বুকে নিজের আসন পাকাপোক্ত করে নিয়েছিলেন ম্যাকনামারা। তবে সেই রেকর্ডটিকে গেল সপ্তাহে আরও একটু উঁচুতে নিয়ে গেলেন দুঃসাহসী এই সার্ফার। সম্প্রতি অনলাইনে আপলোড করা এক ভিডিওতে বড় বড় ঢেউয়ের জন্য বিখ্যাত পর্তুগালের এই নাজারা উপকূলেই প্রায় ১০০ ফুট উঁচু ঢেউয়ের মাঝে নির্বিঘ্নে সার্ফিং করার কৃতিত্ব দেখিয়েছেন ম্যাকনামারা। এই উচ্চতা গিনেজের পক্ষ থেকে এখন অবধি নিশ্চিত করা না হলেও ম্যাকনামারা যে তার আগের রেকর্ডটি ভেঙেছেন সে বিষয়ে ভিডিও দেখে মোটামুটি নিঃসন্দেহভাবেই জানিয়েছেন গিনেজের কর্তাব্যক্তি ও অভিজ্ঞ বিচারকেরা।