নারুহিতোর নতুন যাত্রা

আপডেট : ০২ মে ২০১৯, ২৩:৩৩

জাপানের সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের একদিন পর সেই জায়গায় স্থলাভিষিক্ত হলেন তার ছেলে নারুহিতো। বুধবার সকালে সাদামাটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিংহাসনের উত্তরাধিকারী হলেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হলো সম্রাট হিসেবে তার নবযাত্রা। জাপানের সম্রাটের রাজনৈতিক কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি জাতীয় প্রতীক হিসেবে তিনি বিরাট ভূমিকা পালন করেন।