গাছ রেখে পালালেন ইউপি চেয়ারম্যান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
রাস্তার ধারে থাকা মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছেন জলঢাকা উপজেলার ধর্মপাল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন। ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ও স্থানীয় ফেডারেশন সভাপতি রাজা যোগসাযোগে শুক্রবার খেড়কাটি-বোড়াগাড়ী সড়কের পাইটকাপাড়া নামক স্থানে রাস্তার ধারে থাকা মূল্যবান ৩টি এন্টি কড়াই ও ৩টি ইউকালিপ্টাস গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটক করেন। এনিয়ে স্থানীয়দের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে গাছ রেখে তড়িঘড়ি সটকে পরেন ইউ চেয়ারম্যান ও তার লোকজন। পরে স্থানীয় লোকজন কাটা গাছের গুড়িগুলি স্থানীয় মুজিব সেনা ক্লাবে নিয়ে রাখেন। এ ব্যাপারে ওই ইউপি চেয়ারম্যান কোন কথা বলতে রাজি হননি।