ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
ঝিনাইদহের একটি আদালতের পেশকার সুবির কুমার কাঞ্জিলাল বুধবার এডভোকেট আবু রওশান রিপনের সাখে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একজন আইনজীবীর সাথে পেশকারের এ ধরনের আচরণের প্রতিবাদে আইনজীবীগণ গতকাল বৃহস্পতিবার আদালতের সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। ফলে আদালতগুলোর বিচার কাজ ব্যাহত হয়েছে। ঘটনার প্রতিবাদে আইনজীবীরা বৃহস্পতিবার জেলা জজ মাহবুবুল হকের সাথে দেখা করে তাদের ক্ষোভের কথা জানান। জেলা জজ আইনজীবীদের কথা শুনেন এবং অভিযুক্ত পেশকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন বলে বারের সাধারণ সম্পাদক জানান।