মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মেহেরপুর কুষ্টিয়া সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে। পরে প্রশাসনের পক্ষ থেকে ৭ দিনের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। গতকাল শনিবার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেলের নেতৃত্বে কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রফেসর আফতাব হোসেনের অপসারণের দাবিতে মেহেরপুর কুষ্টিয়া সড়কে টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।