গাজীপুরে লবণের ট্রাক থেকে গাঁজা আটক চালক গ্রেফতার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
গাজীপুরে লবণ ভর্তি একটি ট্রাক থেকে ৬ মণ গাঁজা উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস মোড় থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান আটক করা হয়। গাজীপুর সদর সার্কেল সিনিয়র এএসপি ডা. কানিজ হোসেন জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি ও ওসি কামরুজ্জামানের নেতৃত্বে ভোগড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সুজায়েত হোসেন ফোর্সসহ অভিযান চালিয়ে লবণ ভর্তি একটি ট্রাক থেকে ৬টি চটের বস্তা ভর্তি (ছয় মণ) গাঁজা আটক করেন। এ সময় ট্রাক চালক সাহেদ আলীকে (৪২) গ্রেফতার করা হয়। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলার ভুলবাড়িয়া গ্রামে। পুলিশ জানায়, আটক গাঁজার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।