চান্দিনায় বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ভুঁইয়া জামালের বাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিনগত রাতে উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ভুঁইয়া চান্দিনা উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও এতবারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক।