নোয়াখালীর সেনবাগ উপ-জেলার কাদরা হামেদিয়া দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেনের (৩৩) দুইটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। তিনি বর্তমানে ঢাকা কিডনি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ইসমাইল ও তার পরিবার তার চিকিত্সার্থে সরকারসহ দেশের বিত্তশালী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: সকিনা খাতুন (মা) সঞ্চয়ী হিসাব নং-৭৮১১, জনতা ব্যাংক লিমিটেড, সেনবাগ শাখা, সেনবাগ, নোয়াখালী। মোবাইল: ০১৮৩১৩৮১১৯৯ ও ০১৮৪৬১২৬৫৬৭।
