মনোহরগঞ্জ ইউপি চেয়ারম্যান জেলে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
গত ৮ জানুয়ারি মনোহরগঞ্জের উদাইশ গ্রামে সন্ত্রাসী হামলায় আবু হানিফ (৩৬) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উপজেলার সরসপুর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ারসহ ৫ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করে তার বড় ভাই ওমর ফারুক। কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার চেয়ারম্যানসহ (৩৬) অপর ২ জন আসামি কামাল (২৮) ও ছেরাজুল হক (৫০)-এর জামিন আবেদন নাকচ করে বুধবার তাদের জেল হাজতে পাঠায়।