সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা \ নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে ৬৩৫ জন ভোটারের মধ্যে ৬০৩ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে দিপ্তেন্দু নারায়ণ দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি পদে কৃপেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক পদে মো. গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। নড়িয়া শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় শহীদ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পুর্তিতে রজত জয়ন্তী উত্সব ২০১৩ আনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ডেপুটি স্পীকার কর্নেল(অবঃ) শওকত আলী এমপি, বিদ্যালয় সভাপতি হাফিজুর রহমান মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মমতাজ বেগম এমপি, নারী নেত্রী মিজ মাজেদা শওকত আলী, ডাঃ খালেদ শওকত আলী। চান্দিনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে সাথী ও মিম নামে দুই শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার সকালে চান্দিনা উপজেলার আটচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্রার (২০ মাস) আটচাইল গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে ও মিম আক্তার (৪) একই গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে। wসদ্ধিরগঞ্জে মজিববাগ সমাজ উন্নয়ন কমিটি গঠন সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাত \ সিদ্ধিরগঞ্জের মজিববাগ সমাজ উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে এসএম সাদেক আলী মিলনকে সভাপতি ও ইটালি প্রবাসী মো. এমদাদ হক প্রধানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট একটি সমাজ উন্নয়ন কমিটি গঠন করা হয়। আদিতমারীতে আশার কর্মশালা আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ এনজিও আশার আয়োজনে লালমনিরহাটের আদিতমারীতে নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা গতকাল শনিবার উপজেলার আশার ৯টি ব্র্যাঞ্চের একশ ২০টি দলে অনুষ্ঠিত হয়। রূপগঞ্জে যৌন হয়রানির অভিযোগে কারাদণ্ড রূপগঞ্জ সংবাদদাতা \ কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আলী মর্তুজার ছেলে শাওন আহম্মেদকে (২৫) শনিবার ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম শরিফুল আলম এ আদেশ দেন। গোপালপুরে ধর্ষক গ্রেফতার গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গোপালপুর উপজেলার বাগুয়াটা গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানা পুলিশ শনিবার রায়হান কবীর নামক এক ধর্ষককে গ্রেফতার করে আদালতে চালান দেয়। ধর্ষক রায়হান জয়নগর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ধর্ষিতা শিশুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। জয়পুরহাটে বিএনপির অবরোধ জয়পুরহাট প্রতিনিধি \ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে জয়পুরহাট জেলা বিএনপি ১ ঘন্টার অবরোধ কর্মসুচি পালন করে। বেলা ১১টা থেকে ১২টা পযর্ন্ত শহরের পাচুর মোড়ে ঘন্টা ব্যাপী জেলা বিএনপি এ কর্মসচি পালন করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জয়পুরহাট - আসনের সংসদ সদস্য মোজাহার আলী প্রধান। নেত্রকোনায় মানববন্ধন প্রতিনিধি নেত্রকোনা \ যৌন নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে বিভিন্ন বেসরকারী এবং মানবাধিকার সংগঠনের উদ্যোগে শনিবার স্থানীয় শহীদ মিনারে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, মানবাধিকার আইনজীবী পরিষদ, ময়মনসিংহ মানবাধিকার সংরক্ষণ পরিষদ, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন্ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। নড়িয়ায় সুরেশ্বর দরবারে ভক্তের মিলনমেলা নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলায় হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী ক্বেলা (রাঃ)’র প্রায় ১৫০ বছরের সুরেশ্বর দরবার শরীফের ৩ দিনব্যাপী ওরশ মোবারকের রবিবার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন পীর আলহাজ্ব বেলাল নুরী। রায়পুরে ফ্রি হার্ট চিকিত্সা ক্যাম্প রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ শুক্রবার রায়পুর মাতৃছায়া হাসপাতালের উদ্যোগে রাখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি হার্ট চিকিত্সা ক্যাম্পে ২০০ হূদ রোগীকে ওষুধসহ ফ্রি চিকিত্সা সেবা দেয়া হয়। চিকিত্সক হিসেবে ছিলেন আনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতালের হূদ রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন। রামপালে হরিণের মাংসসহ আটক ১ বাগেরহাট প্রতিনিধি\ বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকা থেকে বুলবুল (২৫) নামের এক হরিণের মাংস বিক্রেতাকে পুলিশ আটক করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করে। সে ঝনঝনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। ঠাকুরগাঁওয়ে মহাসড়ক অবরোধ বিএনপির ঠাকুরগাঁও প্রতিনিধি\ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নি:শর্ত মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক পূনর্বহালের দাবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে বিএনপি। শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পুরাতর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসুচি পালন করে। নন্দীগ্রাম যুবদলের বিক্ষোভ নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা\ বগুড়া জেলা বিএনপি ধর্মীয় সম্পাদক ফজলে রাব্বী তোহাকে গ্রেফতারের প্রতিবাদে নন্দীগ্রাম পৌর যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ হয়। উক্ত সমাবেশে পৌর যুবদলের আহবায়ক উজ্জলের সভাপত্তিতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী (ভুট্টু), আলী আজম প্রমুখ ও নেত্ববৃন্দ। টেকনাফে পলাতক আসামি আটক টেকনাফ(কক্সবাজার) সংবাদদাতা\ টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক করেছে পুলিশ। ৩১ জানুয়ারী টেকনাফ মডেল থানার অসাির ইনর্চাজ (ওসি) টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছোট হাবির পাড়ায় অবস্থানকারী ডেইল পাড়ার আবু বক্করের ছেলে দিল মোহাম্মদকে আটক করে। সুনামগঞ্জে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান সুনামগঞ্জ প্রতিনিধি\ সুনামগঞ্জে দীপক রঞ্জন দাস মেধা বৃত্তি পরীক্ষায় উর্ওীণ ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার শহরের আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়। মাদারীপুরে ভেজাল বিরোধী সভা মাদারীপুর প্রতিনিধি \ জেলা তথ্য অফিসের আয়োজনে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ ও জনস্বাস্থ্যের হুমকি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়। স্থানীয় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দীপংকর বর। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, বিআরডিবি’র উপ-পরিচালক এমদাদুল হক।