যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপির মদদে জামায়াত-শিবির ও ছাত্রদলের তাণ্ডবের বিরুদ্ধে রাজধানীর ২৭ থানা ইউনিটে গতকাল শনিবার বিকাল ৪টা ১ মিনিটে একযোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। এসব কর্মসূচিতে জামায়াত-শিবির ও ছাত্রদলের তাণ্ডব প্রতিহত করার ঘোষণা দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, জনগণকে সাথে নিয়ে তাদের তাণ্ডব প্রতিহত করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে।
নিউমার্কেট এলাকায় মিছিল-সমাবেশে অংশ নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদে সারাদেশে জামায়াত-শিবির যে নৈরাজ্য, বিশৃঙ্খলা, বোমা ফাটিয়ে মানুষকে আতঙ্কিত, গাড়ি ভাংচুর ও মানুষ মারার মত ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছে ছাত্রলীগ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তিনি ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। নিউমার্কেট এলাকায় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।
কলাবাগান থানার রাসেল স্কয়ারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুগ্ম সম্পাদক এহতেশামুল হাসান রুমি, বনানী এলাকায় কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি জয়দেব নন্দী, শেরেবাংলা নগর এলাকায় সহ-সভাপতি ইমাউল হক সরকার টিটু, উত্তরা এলাকায় সহ-সভাপতি আবু হানিফ, পরিবেশ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর উত্তর সভাপতি এস.এম রবিউল ইসলাম সোহেল, বিমান বন্দর এলাকায় সহ-সভাপতি আলী আশরাফ, গুলশান-১ ও ২ এলাকায় সহ-সভাপতি শাহিন আহম্মেদ, ফার্মগেট-কাওরান বাজার এলাকায় সহ-সভাপতি রকিবুল ইসলাম শাওন, ধর্ম সম্পাদক এস.এম সায়েম, সাতরাস্তা শিল্পাঞ্চল এলাকায় যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত, উত্তরখান এলাকায় সাংগঠনিক সম্পাদক এস.এম শিহাবুজ্জামান সিহাব, দক্ষিণখান এলাকায় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, তুরাগ থানা এলাকায় সহ-সভাপতি মাহফুজুল আলম রিজভী, খিলক্ষেত এলাকায় যুগ্ম সম্পাদক আব্দুর রহমান জীবন, বাড্ডা এলাকায় সাংগঠনিক সম্পাদক শওকত ইসলাম, ভাটারা থানা এলাকায় সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সরকার, মোহাম্মদপুর থানা এলাকায় সহ-সভাপতি চঞ্চল কর্মকার, আদাবর এলাকায় সহ-সভাপতি নাজমুল হুদা ওয়ারেসি চঞ্চল, ধানমন্ডি এলাকায় সহ-সভাপতি মাহমুদুল হাসান মারুফ ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, হাজারীবাগ এলাকায় সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, মিরপুর এলাকায় যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, শাহআলী থানা এলাকায় সহ-সভাপতি মেহেদী হাসান মিজান, দারুস সালাম এলাকায় সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, পল্লবী থানা এলাকায় যুগ্ম সম্পাদক নবীরুজ্জামান বাবু, রূপনগর থানা এলাকায় সহ-সভাপতি মোর্শেদুল আলম চৌধুরী, ক্যান্টনমেন্ট এলাকায় যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কাফরুল এলাকায় যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান তারেক, ভাষানটেক থানা এলাকায় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রুবেল, বনানী এলাকায় সহ-সভাপতি জয়দেব নন্দী।
