জ্বালাও পোড়াও ভাংচুর না করে শান্তিপূর্ণ কর্মসূচি দিন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
রাজনৈতিক দলগুলো দাবি আদায়ে বা মত প্রকাশে গণতন্ত্রের নামে মানুষ হত্যা করে, মানুষকে কষ্ট দেয়। গণতন্ত্রের জঙ্গি মিছিল, ভাংচুর, অবরোধ, জ্বালাও-পোড়াও, হরতাল প্রকাশ্যে মানুষকে পিটিয়ে কুপিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে হেযবুত তওহীদের মতো শান্তিপূর্ণভাবে আইন না ভেঙ্গে, কারো ক্ষতি না করে বা আইন-শৃংখলা বাহিনীর উপর হামলা না করে কর্মসূচি চালানোর আহবান জানিয়েছে সংগঠনটির আমীর মো. মসীহ উর রহমান। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি গত ১৮ বছর ধরে নিজেদের শান্তিপূর্ণ কর্মসূচি তুলে ধরে জ্বালাও পোড়াও বন্ধের এ আহবান জানায়।