জামায়াতের বিক্ষোভ কাল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৪
আগামীকাল ৪ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এতে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে লাগাতার হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বগুড়া হত্যাকাণ্ড, বিচারের নামে আব্দুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও আটকদের মুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, গত ৩১ জানুয়ারি জামায়াতের ডাকে হরতাল চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের ছত্রছায়ায় হামলা চালিয়ে তাদের ৩ নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। অথচ পুলিশ খুনিদের বিরুদ্ধে মামলা না করে উল্টো দলের ৩ সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।