আজকের রাশিফল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৪
আজ ২২ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২২ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪। শুভবার:রবিবার। শুভরত্ন:গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি:স্বাধীনচেতা, সাহসী ও বেপরোয়া। চিন্তাধারায় মৌলিকত্ব আছে। বৈচিত্র্য ও ব্যতিক্রমতার প্রতি রয়েছে আপনার আকর্ষণ। কাজেকর্মে আপনি নতুনের জয়গান গান। আপনি অনুভূতিপ্রবণ ও সংবেদনশীল হলেও গোপনীয়তাপ্রিয়। নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারেন না। তাই সাধারণভাবে জনসংযোগ এড়িয়ে চলতে চান। প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হন। বিষাদক্লিষ্টতা আপনাকে মাঝে মাঝে পেয়ে বসতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বৈমানিক চালর্স লিন্ডবার্গ, অভিনেতা নরম্যান উইসডম, আবু জাফর, ওবায়েদুল্লাহ, ফজল সাহাবুদ্দিন, শাহেদ কাদরী, সঞ্জয় ভট্টাচার্য, রুশনেতা ক্লিমেন্ট ভরসিলভ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আর্থিক দিক ভালো যাবে। নতুন কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মক্ষেত্রে কোন ধরনের বিরোধিতার সম্মুখীন হতে পারেন। প্রণয় সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। রোমান্স শুভ নয়। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কোন আত্মীয়ের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ব্যয়বৃদ্ধির আশংকা আছে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। পাওয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। অহেতুক কোনো ঝামেলায় জড়াতে পারেন। সংযম বজায় রাখতে পারলে কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। অহেতুক বদনাম রটতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় কোনো সমস্যার উদ্ভব হতে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি দেখা দিতে পারে। ফলে দুর্নাম রটার আশংকা একেবারে উড়িয়ে দেয়া যায় না। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও খ্যাতি বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সামগ্রিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কাজকর্মে মন বসানো কঠিন হবে। কোন সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় অনুশোচনা করতে হবে। রোমান্টিক যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শরীর খুব একটা ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যয়বৃদ্ধির আশংকা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রাতিষ্ঠানিক কাজে ভ্রমণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। ভালো কোন খবর পেতে পারেন। পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করুন। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। নতুন কোন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন কোন দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেতে পারেন। উচ্চশিক্ষার্থীর বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। অকারণ ঝুঁকি নেবেন না। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। গুরুজনদের কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। অভিমান না করলেই ভালো করবেন। দূরের যাত্রা শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে ভালো কোন খবর পেতে পারেন। পরোপকারের জন্য ব্যয়বৃদ্ধি পেতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। দূরের যাত্রা শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কেউ আপনার বিশ্বাসের সুযোগ নিতে পারে। ধর্মীয় আধ্যাত্মিক চিন্তা-চেতনায় মন আছন্ন হতে পারে। প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমান্স শুভ নয়। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। নতুন কোন পরিকল্পনা হাতে নিতে পারেন। নতুন উদ্যোগে সাফল্য আসতে পারে। পরিবারের জন্য সময় বেশি দেয়ার চেষ্টা করুন। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।