শোক সংবাদ

আপডেট : ০২ মে ২০১৯, ২৩:৩৬

কহিনুর হক বুলি

পিরোজপুর শহরের মসিদবাড়ী সড়কের মরহুম মজিবুল হকের সহধর্মিণী কহিনুর হক বুলি (৮২) গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ জুম্মাবাদ পাড়েরহাট রোডস্থ বাইতুল মোকাররাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার পরে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।