এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ব্যবসায় নীতি ও প্রয়োগ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৫
জ্ঞানস্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ খিলক্ষেত, ঢাকা এর একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয় প্রথমপত্রে কর্মীসংস্থান অধ্যায় পাঠদান শেষে শ্রেণিশিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগ করে উক্ত অধ্যায় থেকে শ্রেণিকক্ষে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। চারটি গ্রুপের মধ্যে চামেলি গ্রুপের দলনেতা নাছরিন আক্তার এবং শামীমা, মল্লিকা, মিলি, সুমি, মৌসুমী, সেলিনা, ইভা, আয়েশা এবং কামিনী গ্রুপের দলনেতা তাহমিনা আক্তার এবং ফারিহা কামাল, মুনমুন, নুপুর, শারমিন শেলী, রোজিনা, তাসলিমা, নারগিস, সুমাইয়া, এবং শিমুল গ্রুপর দলনেতা ফারুক হোসেন এবং আবু সাঈদ, সুমন, আল-আমিন, হাসান, সাদ্দাম, জাফর, রিপন এবং দোয়েল গ্রুপের দলনেতা ইউসূফ আলী এবং মেহেদী, রেজাউল, সজীব, নূরুল হুদা, ওমর ফারুক । তারা সকলে মিলে মোট ৪৫ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই বের করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হয় । পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যায়। তাদের এই অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. কবির হোসেন ( সুজন) গতকালের পর নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হবে। অধ্যায়-৪ (ব্যবস্থাপনা অংশ) কর্মীসংস্থান ২১. উর্ধ্বতন পদে লোক নিয়োগের ক্ষেত্রে কোন পরীক্ষা গ্রহণ অপরিহার্য ? উত্তর: উর্ধ্বতন পদে নিয়োগের ক্ষেত্রে বুদ্বিমত্তা ও ব্যক্তিত্ব পরীক্ষা গ্রহণ অপরিহার্য। ২২. একজন নবনিযুক্ত কর্মী কাজের সাথে কিভাবে পরিচিত হতে পারে ? উত্তর: একজন নবনিযুক্ত কর্মী প্রশিক্ষণের মাধ্যমে কাজের সাথে পরিচিত হতে পারে। ২৩. পদোন্নতি কী ? উত্তর: কম দায়িত্ব পূর্ণ পদ হতে অপেক্ষাকৃত উচ্চতর দায়িত্বপূর্ণ পদে কোন কর্মীকে উন্নীত করাকে পদোন্নতি বলে। ২৪. বস্তুগত উপকরনাদির কার্যকর ব্যবহার নিশ্চিত করে কোন প্রক্রিয়ায় ? উত্তর: বস্তুগত উপকরনাদির কার্যকর ব্যবহার নিশ্চিত করে কর্মীসংস্থান প্রক্রিয়ায়। ২৫.যোগ্য জনশক্তি নিশ্চিত করে কে? উত্তর: যোগ্য জনশক্তি নিশ্চিত করে কর্মীসংস্থান প্রক্রিয়া। ২৬. উত্স নির্ধারণ কী ? উত্তর: অধিযাচনপত্র প্রাপ্তির পর পদের ধরণ বিবেচনা করে কর্মী কিভাবে সংগ্রহ করা হবে এই সম্পর্কে চিন্তা ভাবনা করার প্রক্রিয়াকে উত্স নির্ধারণ বলে। ২৭.বিজ্ঞপ্তি প্রদান কী ? উত্তর: প্রতিষ্ঠানের বাহির থেকে কর্মী সংগ্রহের সিদ্বান্ত্ম গ্রহীত হলে সম্ভাব্য প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী উল্লেখ করে যে বিজ্ঞপ্তি প্রদান করা হয় তাকে বিজ্ঞপ্তি প্রদান বলে। ২৮. পদোন্নতি কোন ধরনের উত্স? উত্তর: পদোন্নতি অভ্যন্তরীণ উত্স। ২৯. কর্মী সংগ্রহের অন্যতম প্রধান উত্স কী ? উত্তর: কর্মী সংগ্রহের অন্যতম প্রধান উত্স হলো বিজ্ঞাপন। ৩০.ডাক্তারি পরীক্ষা কী ? উত্তর: প্রার্থীদের শারীরিক সুস্থতা ও সামর্থের পরিমাপ করার জন্য যে পরীক্ষা করা হয় তাকে ডাক্তারি পরীক্ষা বলে। ৩১.মেধাভিত্তিক পদোন্নতি কী ? উত্তর: প্রতিষ্ঠানে নিয়োজিত কোন কর্মীকে শুধুমাত্র যোগ্যতার বিবেচনায় নিম্নতর পদ থেকে অপেক্ষাকৃত উন্নতর পদে উন্নীত করাকে মেভাভিত্তিক পদোন্নতি বলে। ৩২. প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য কী ? উত্তর: প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলো কর্মীদের জ্ঞানগত উত্কর্ষ সাধন করা। ৩৩.প্রশিক্ষন পদ্ধতি কয় ধরনের ? উত্তর: প্রশিক্ষণ পদ্বতি দুই ধরনের। ৩৪. শিক্ষানবিশ প্রশিক্ষণ কী? উত্তর: যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন কর্মী স্বল্পমেয়াদে একটা প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ ও প্রশিক্ষণ লাভ করে স্থায়ী নিয়োগের প্রত্যাশা করে তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে। ৩৫. পদ পরিবর্তন কী ? উত্তর: প্রতিষ্ঠানে নিয়োজিত কোন নির্বাহীকে প্রতিষ্ঠানের এক পদ হতে অন্য পদে স্থানান্তর করে বিভিন্ন কাজে পারদর্শী করে তোলার প্রক্রিয়াকে বলা হয় পদ পরিবর্তন। ৩৬. কোচিং কী ? উত্তর: কোচিং হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে প্রতিষ্ঠানে নিয়োজিত নিদিষ্ট সংখ্যক কর্মীকে কোন সুপারভাইজার এর অধীনে রেখে কোন কাজ কিভাবে করতে হবে সে সম্পর্কে নির্দেশ দান এবং নির্দেশিত পন্থায় কাজ হচ্ছে কিনা তা পর্যবেক্ষন করা এবং ভুল হলে শুধরে দেয়া । ৩৭ সেমিনার কী ? উত্তর: কোন একটি সুনির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এক বা একাধিক অধিবেশনে আলাপ আলোচনার মাধ্যমে উক্ত বিষয়ে সুষ্পষ্ট দিক নির্দেশনা লাভের যে প্রয়াশ তাকে সেমিনার বলা হয়। ৩৮.ওয়ার্কশপ কী ? উত্তর: যে পদ্বতিতে প্রশিক্ষক কোন একটি বিষয় প্রশিক্ষনার্থীদের সামনে উপস্থাপন করেন এবং উপস্থাপিত বিষয় নিয়ে প্রশিক্ষনার্থীরা কর্মস্থলে বসেই নিজেরা নিজেদের করনীয় বিষয় আলাপ আলোচনা করে নির্ধারণ করেন এবং প্রশিক্ষক সার্বিক ভাবে সহযোগিতা করেন তাকে ওয়ার্কশপ বলা হয়।