গত ৩০ জানুয়ারি ২০১৩ সকাল ১১ টায় অনুষ্ঠিত হল ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতাল, ইস্ট-ওয়েস্ট নার্সিং কলেজ ও ইস্ট-ওয়েস্ট নার্সিং ইনস্টিটিউটের২০১২-১৩ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো.ভাইস চ্যান্সেলর ড. শহীদ আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশস্থ জাপান দূূতাবাসের কাউন্সিলর ও স্বাস্থ্য উপদেষ্টা, কুনিও সাইকি, জাপানী সংসদ সদস্য ননোবে নাউকি ও বিশিষ্ট শিক্ষা বিশেষজ্ঞ সামসুন নাহার সুলতানা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। উল্লেখ্য অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন হাসপাতালের চেয়ারম্যান- বিশিষ্ট শিশুশল্যবিদ ও সার্জন ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন ও পরিচালক উলফাত জাহান মুন।
ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন তার ভাষণে শিক্ষার্থীদেরকে কঠোর অধ্যাবসয়ের মাধ্যমে অভিভাবক ও তাঁদের স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত হওয়ার তাগিদ দেন, বিশেষ করে তিনি কৃতকার্য হওয়ার জন্য লেখা-পড়া ব্যতীত অন্য কোন বিকল্প খোজা থেকে বিরত থাকার অনুরোধ জানান।প্রেরণার উত্স হিসেবে প্রতিষ্ঠানটির এ আয়োজন।
