গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
মাত্র বছর খানেক আগেও জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও’র রেকর্ডটি ছিল টিনেজ পপ সেনসেশন জাস্টিন বিবারের দখলে। তবে গেল বছর কোরিয়ান র্যাপার সাইয়ের কাছে এই রেকর্ডটি হাতছাড়া হয়ে গিয়েছিল বিবারের। সেই ক্ষতি পুষিয়ে নিতেই কি না কে জানে, এবার কিন্তু বিবার একইভাবে অন্য আরেকটি রেকর্ড থেকে হটিয়ে দিয়েছেন পাশ্চাত্য সংগীতের আরেক সেনসেশন লেডি গাগাকে। সম্প্রতি নিজের নতুন অ্যালবাম প্রকাশের পর সামাজিক যোগাযোগের সাইট টুইটারে রেকর্ড সংখ্যক ৩,৩৬,৮২,২৩৯ জন ফলোয়ার বা অনুসারী পান ১৮ বছর বয়সী জাস্টিন বিবার। অথচ যেদিন এই রেকর্ড লিপিবদ্ধ করা হয় ঠিক সেই দিন টুইট ফলোর দিক থেকে ইতোপূর্বে শীর্ষস্থান দখল করে রাখা লেডি গাগা’র ফলোয়ারের সংখ্যা ছিল ৩,৩৫,৮১,০৯৫ জন।