এই দিনে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
১৯১৬ তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন। ১৯৪৮ সিলোন (শ্রীলংকা) স্বাধীনতা লাভ করে। ১৯৭২ বাংলাদেশকে ব্রিটেন, পশ্চিম জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলের স্বীকৃতি দান। ১৯৭৪ কোয়ান্টাম স্ট্যাটিসটিক্স-এর প্রবর্তক প্রফেসর সত্যেন বোস কলকাতায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৭৫ যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত।