শেষ হলো কচিকাঁচার আনন্দ মেলা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার উদ্যোগে ৩৭/এ, সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা ভবন প্রাঙ্গণে আয়োজিত দু’দিনব্যাপী জাতীয় আনন্দমেলা ২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কচি-কাঁচার প্রায় দু’শ সদস্য অংশগ্রহণ করে। এই আনন্দমেলায় শিক্ষার্থীরা পি.টি, প্যারেড, লাঠি, ডাম্বেল ও ব্রতচারী নৃত্য পরিবেশন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেলার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন অপসোনিন গ্রুপ হেড অব এইচ, আর ড. সায়েম আহমেদ এবং শিশু বক্তা তৃষকা। সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দমেলার ক্যাম্প অধ্যক্ষ বিশিষ্ট মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল। প্রধান অতিথি আনন্দমেলার মেধাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘমণি, মধ্যমণি, চক্রমণি ও শঙ্খমণি পদক এবং প্রশংসাপত্র বিতরণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি