ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪১তম শাখা হিসেবে সোনাপুর শাখা গতকাল সোমবার নোয়াখালী সদর উপজেলার জিরো পয়েন্টের মুজিব সেন্টারে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহাম্মদ রোকন উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০০০
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ৮ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন
০০০০
এম জে এল বাংলাদেশ লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরীসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় ৪৫% নগদ লভ্যাংশ এবং ৫% বোনাস শেয়ার অনুমোদন হয়
০০০০
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১৪তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ এবং পরিচালক এস. এ. এম. হোসাইন সভায় উপস্থিত ছিলেন
