শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আজিজুল হক- মাসুদ খন্দকার প্যানেল ১৩টি পদের মধ্যে ১২টিতে জয়লাভ করেছে। সভাপতি পদে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আজিজুল হক এবং সাধারণ সম্পাদক পদে মাসুদ খন্দকার জয়ী হয়েছেন। শুধুমাত্র একটি সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
