হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। আহতদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ ফুল ইসলাম (৪৬) ও কামাল মিয়ার (৩৫) অবস্থা আশংকাজনক।
এলাকাবাসী জানায়, জিরুন্ডা গ্রামের পশ্চিম দিকের হাওরে ৩০ বছর যাবত স্থানীয় কৃষকরা প্রায় ১শ’ বিঘা জমি আবাদ করে আসছে। স্থানীয় কাতিয়া প্রজেক্টের ডিপ টিউবওয়েল থেকে পানি একটি ড্রেনের মাধ্যমে ওই জমিগুলোতে সেচ দেয়া হয়। কিন্তু গত কয়েকদিন যাবত ওই গ্রামের জিল্লুর রহমান এবং আবুল কালামের মধ্যে সেচ প্রকল্পটি পরিচালনা করা নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে রবিবার সকাল ৮টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
