অবিলম্বে হাইকোর্টের কেস তুলে নিয়ে কিংবা জনস্বার্থের অনুকূলে বিষয়টি নিষ্পত্তি করে পাখিমারা বিলে টিআরএম চালুর দাবিতে সাতক্ষীরার তালা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন দোহার গ্রামের মোঃ মনিরুজ্জামান। সাংবাদিক সম্মেলনে গাম প্রতিরক্ষা বাঁধ উঁচু, মজবুত এবং ঝুঁকিমুক্ত করে নির্মাণ, যৌক্তিক মূল্যে সকল ধরনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান, সংযোগ চ্যানেল খননজনিত কারণে ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়
