নাসিরনগরে ৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে নাসিরনগর উপজেলার উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় ও মাদ্রাসাসমূহে-২০১২ সালের জেএসসি, এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ইঞ্জিনিয়ার গাজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, সমিতির সাবেক সভাপতি এম এ ওহাব, ইঞ্জিনিয়ার ইসরাইল ভুইয়া মিনু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।