মেহেরপুরে কাউন্সিলর হত্যা

তিন নেতাকে আসামি করায় যুবলীগের বিক্ষোভ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
মেহেরপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতিসহ ৩ নেতাকে এজাহারভুক্ত আসামি করায় শুক্রবার শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবলীগ। বিপুল জেলা যুবলীগেরও সাবেক সাধারণ সম্পাদক। প্রকাশ, বিপুল হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম ও কোষাধ্যক্ষ মাহফিজুর রহমান রিটন এবং সহ-প্রচার সমপ্রাদক শহিদুল ইসলাম পেরেশানের নামে মামলা করে। জেলা যুবলীগের সহ-সভাপতি এমএ মতিন শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের অ্যাড. ইয়ারুল ইসলাম।