নেত্রকোনা আওয়ামী লীগ

২৫ ফেব্রুয়ারির মধ্যে সকল উপজেলায় কাউন্সিল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নানা আলাপ-আলোচনা হচ্ছে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে সকল উপজেলা সম্মেলন শেষ করার চিঠি পাবার পর থেকে উপজেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান এ প্রতিনিধিকে সোমবার রাতে জানান, সকল উপজেলায় সম্মেলন শেষ হবার পরপরই জেলা সম্মেলন হবে। এদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম জানান, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের উদ্যোগে সদস্যপদ নবায়নের কাজ জোরে-সোরে চলছে। অনেক নতুন লোক আওয়ামী লীগে যোগদানেরও আগ্রহ প্রকাশ করছে বলে তিনি উল্লেখ করেন।