মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয় ও ওয়েব সাইটের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের নিচতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন। উদ্বোধক ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা।
দুই বছরের জন্য মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন—সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক মোঃ রায়হান সরকার রবিন (দৈনিক মজলুমের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক হোসনী জোবাইরী (সম্পাদক সাপ্তাহিক বারবেলা), সহ-সভাপতি খায়রুল করিম পাপন (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সম্পাদক সাজজাত হোসেন (দৈনিক প্রগতির আলো), কোষাধ্যক্ষ ডি এম সুমন (দৈনিক বাংলাদেশ সময়), দপ্তর সম্পাদক শাহ সৈকত মুন্না (দৈনিক ডেসটিনি), ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন (দৈনিক আজকের টেলিগ্রাম) এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে উত্তম বনিক (পাক্ষিক নতুন প্রহর)। কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন—শাহ বজলুর রশিদ বিজু (দৈনিক দেশ), রেজাউল করীম শিপন (দা ফিনান্সিয়াল এক্সপ্রেস), যুবায়ের হাসান জুবরাজ (দা ফিনান্সিয়াল), রাহুল রায় তপু (চ্যানেল আই), শামীম আল মামুন চৌধুরী ইমরান (দৈনিক বাংলা বাজার) এবং নাজমুল ইসলাম (দৈনিক কালের বার্তা)।
