সেবার মাধ্যমে মানুষ অমর হয়ে থাকে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সেবামূলক কাজের মাধ্যমে মানুষ অমর হয়ে থাকে। সিটি মেয়র শনিবার বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ময়দানে রিগন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ফাদার মারিনো রিগনের ৮৯তম জন্মদিন ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে। সিটি মেয়র ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেভাঃ ফাদার মারিনো রিগন, সুইডেন প্রবাসী মনোবিজ্ঞানী মোহাজ্জেম হোসেন আলমগীর, বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বাকাহিদ হোসেন, মংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ ও কবি রবি শংকর মৈত্রী।