কক্সবাজারে পর্যটন মেলা ২১ ফেব্রুয়ারি শুরু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
কক্সবাজারে ৩ দিনব্যাপী পর্যটন মেলা ২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার (টোয়াক বাংলাদেশ) সভাপতি এসএম কিবরিয়া খান জানান, দেশি-বিদেশি পর্যটকদের কক্সবাজারের প্রতি আরো আকৃষ্ট করতে টোয়াকের উদ্যোগে প্রথমবারের মত এ মেলার আয়োজন করা হচ্ছে। টোয়াক বাংলাদেশ সাধারণ সম্পাদক আসাফউদদৌলা আশেক জানান, শহরের লাবনী পয়েন্টস্থ সমুদ্র সৈকতে আগামী ২১ ফেব্রুয়ারি সকাল থেকে পর্যটন মেলা শুরু হবে।