দৈনিক ইত্তেফাকের দিনাজপুরের ফুলবাড়ি সংবাদদাতা ও ফুলবাড়ি প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু’র পিতা স্বর্গীয় শ্যামলাল গুপ্ত’র আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বর্গীয় শ্যামলাল গুপ্ত’র পৌর শহরের চকচকাস্থ নিজ বাড়িতে বিকালে গীতা পাঠসহ তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে।
