আব্দুল মালেক
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের এস্কেন্দার আলীর ছেলে চাটমোহর পৌর এলাকার বালুচর মহল্লার বাসিন্দা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আব্দুল মালেক (৪০) শনিবার রাতে তার কর্মস্থল নওগাঁও ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা মো. শামসুল হক
ঝালকাঠির কাঠালিয়ার ঘোষেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. শামসুল হক (৪৫) গতকাল রবিবার ভোরে হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এলেন বাবু
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী মো. এমাদুল হকের মাতা এলেন বরু (৭২) গতকাল রবিবার ভোর রাতে বার্ধজ্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আনোয়ার হোসেন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর ৬ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সিকদার (৬৫) গত শনিবার রাতে উপজেলার চিথলিয়া গ্রামের নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আবদুল্লাহ আল ফারুক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অফিসার মো. আবদুল্লাহ আল ফারুক গত শনিবার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে ম্যানেজিং ডাইরেক্টর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ফজিরন নেসা
দৈনিক ইনকিলাব মানিকগঞ্জ প্রতিনিধি লিয়াকত আলীর মাতা ফজিরন নেসা (৬৫) গতকাল রবিবার ঘিওর উপজেলার নয়াচর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৩ পুত্র, ২ কন্যা বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ফজলুর রহমান বাবু
মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি নূরতাজ আলম বাহারের ভাই ফজলুর রহমান বাবু (৬৭) গতকাল রবিবার দুপুরে বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। ’৭৩ পরবর্তী বাম রাজনীতির এই নেতার মৃত্যুতে সর্বস্তরের মানুষ গভীর শোক জ্ঞাপন করেন।
ওমর আলী
বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ওমর আলী (৫২) গত শনিবার আউয়ার গ্রামের নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
